নতুন লেখা সুবিধাগুলো পেতে Master Cleaner-এর সর্বশেষ ভার্সন ইনস্টল করুন।
১. শুরু করা
- এই পাতায় "ফ্রি ডাউনলোড করুন" চাপুন। নাম আর মোবাইল নম্বর দিলেই MasterCleaner_Setup.exe নামবে।
- ফাইলটা খুলুন। Chrome সতর্ক করলে Keep চাপুন।
- নীল বাক্সে "Windows protected your PC" এলে More info চেপে Run anyway চাপুন। সফটওয়্যারটা নতুন বলে Windows এটা দেখায়।
- ইনস্টল শেষ হলে অ্যাপ খুলে যায়, আর সাথে সাথে ৭ দিনের ফ্রি ট্রায়াল শুরু হয়। Desktop আর Start menu-তে Master Cleaner-এর শর্টকাট থাকে।
চলে Windows 7, 8, 8.1, 10 আর 11-এ। Windows 7 বা 8-এ প্রথমবার ইনস্টলের সময় ইন্টারনেট লাগে, কারণ ইনস্টলার Microsoft থেকে দরকারি একটা অংশ (.NET) নামিয়ে নেয়।
২. Dashboard: পিসির অবস্থা এক নজরে
- Health Score: আপনার পিসি কতটা ভালো আছে, তার নম্বর।
- Clean now: এক চাপে পিসি পরিষ্কার। আগে আর পরে কত জায়গা ছিল, পাশাপাশি দেখায়।
- সমস্যার তালিকা: যেমন C ড্রাইভে জায়গা কম। পাশে সমাধানের বাটন থাকে।
৩. Clean: কোন ফাইল মুছবে, আপনি বাছবেন
৬ ধরনের অপ্রয়োজনীয় ফাইল দেখায়, প্রতিটার পাশে বাংলায় ব্যাখ্যা থাকে। টিক দিয়ে বাছাই করে Clean চাপুন।
- Temporary files আর Windows temporary files: প্রোগ্রাম চলার সময় জমে থাকা অস্থায়ী ফাইল।
- Browser cache: ব্রাউজারের জমানো ক্যাশ।
- Windows Update leftovers: পুরনো আপডেটের বাড়তি ফাইল।
- Error reports and crash dumps: কোনো প্রোগ্রাম হঠাৎ বন্ধ হলে জমা হওয়া রিপোর্ট।
- Recycle Bin: শুরুতে বন্ধ থাকে, যাতে ভুল করে মুছে ফেলা ফাইল ফেরত আনা যায়।
পরিষ্কারের আগে Master Cleaner একটা Restore Point বানায়, যাতে দরকার হলে Windows আগের অবস্থায় ফেরানো যায়। আপনার ডকুমেন্ট, ছবি, ভিডিও বা সফটওয়্যারে হাত দেয় না।
৪. Auto clean: নিজে নিজে পরিষ্কার
- ১, ২ বা ৬ ঘণ্টা পরপর নিজেই পরিষ্কার করে। আপনাকে কিছু চাপতে হয় না।
- চাইলে শর্ত দিন: জাঙ্ক ৫০০ MB বা ১ GB জমলে তবেই পরিষ্কার করবে।
- কম গুরুত্ব দিয়ে চলে, তাই গেম বা কাজের সময় পিসি ধীর হয় না।
- Recycle Bin আর Windows Update-এর ফাইল Auto clean কখনো মোছে না।
৫. Fixer: Windows Update বন্ধ বা চালু
এক চাপে Windows Update বন্ধ বা চালু করা যায়। Windows 10 আর 11-এ Windows যেন নিজে নিজে আবার চালু করে না ফেলে, সেটাও দেখে।
নেটের খরচ বাঁচাতে, বা আপডেটের সময় পিসি ধীর হলে কাজে লাগে। তবে নিরাপত্তার জন্য মাঝে মাঝে চালু করে আপডেট নিয়ে নেওয়া ভালো।
Startup apps, Uninstaller আর Hardware অংশ শীঘ্রই আসছে।
৬. স্মার্ট পিসি অ্যাসিস্ট্যান্ট (রোবট)
একটা ছোট্ট রোবট আপনার স্ক্রিনের কোণে থাকে। পিসি চালু হলে স্বাগত জানায়, দরকারি কাজ মনে করিয়ে দেয়, আর পিসিতে সমস্যা দেখলে আগেই বাংলায় বলে।
চালু বা বন্ধ
বাম পাশে Assistant → Desktop assistant → Turn on বা Turn off। চালু থাকলে প্রতিবার পিসি চালু হলেই রোবট চলে আসে।
রোবট যা করে
- ভেসে থাকে, চোখ পিটপিট করে, মাঝে মাঝে টাস্কবারের উপর দিয়ে হেঁটে বেড়ায়।
- কিছুক্ষণ পিসি না চালালে হাই তোলে, তারপর ঘুমিয়ে পড়ে। মাউস নাড়লেই জেগে ওঠে।
- রোবটে এক ক্লিক: মেনু খোলে। সেখানে আছে এক ক্লিকে ক্লিন, আজকের নামাজের সময়, Check my PC for problems, এক ঘণ্টার জন্য লুকানো আর বন্ধ করা।
- নতুন বুকের "PC MASTER" লেখায় দুইবার ক্লিক: সাথে সাথে ক্লিন শুরু। রোবট ঘূর্ণির মতো ঘুরে পরিষ্কার করে, শেষে বলে কত জায়গা খালি হলো।
রোবটের চেহারা
Assistant পাতার Robot style থেকে তিনটার একটা বাছুন: Blue Buddy, PC Master Hero বা Neon Night। নতুন বাছলেই ডেস্কটপের রোবট সাথে সাথে বদলে যায়।
শব্দ, কণ্ঠ আর মেসেজ
- Sound and voice: শব্দ আর রোবটের কথা চালু বা বন্ধ করুন। মেয়ে বা ছেলে কণ্ঠ, আর ভাষা বাংলা, English বা हिन्दी বাছাই করা যায়।
- নতুন রোবটের মেসেজ ১০ সেকেন্ড পর নিজে থেকে সরে যায় (৫, ১০ বা ২০ সেকেন্ড বাছাই করা যায়)। OK না চাপা পর্যন্ত রাখতে চাইলে "Keep messages until I press OK" চালু করুন। Urgent আর Emergency কাজের মেসেজ OK বা Done না চাপা পর্যন্ত থেকে যায়।
৭. রিমাইন্ডার: রোবট মনে করিয়ে দেবে
সব সেটিং Assistant পাতায়। কিছু বদলালে নিচে Save settings চাপুন।
- নামাজ: আপনার বিভাগীয় শহর বেছে নিন। মসজিদের আজানের সময় ধরে মনে করায়, ইন্টারনেট লাগে না। আপনার এলাকার সময় আলাদা হলে "নিজের সময়" টিক দিয়ে সময় বসিয়ে দিন।
- খাবার: সকাল, দুপুর আর রাতের খাবারের সময়।
- চোখের বিশ্রাম: একটানা ৩০, ৪৫ বা ৬০ মিনিট পিসি চালানোর পর।
My reminders: নিজের কাজের তালিকা
- কবে: "Every day" (প্রতিদিন) অথবা "On a date" (নির্দিষ্ট দিন, মাস, বছর)। তারপর সময় বাছুন।
- নতুন কী কাজ: ট্যাগ বাছুন, যেমন "কল করতে হবে"। পাশের ঘরে নোট লিখুন, যেমন "রহিম ভাই"। নিজের ট্যাগ লিখে Add চাপলে তালিকায় থেকে যায়। দরকার না থাকলে × চেপে মুছে দিন, আর "Reset tags" চাপলে আগের ট্যাগগুলো ফিরে আসে।
- গুরুত্ব:
- Normal: সময়মতো মনে করায়।
- Urgent (কমলা): কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি ৩০ মিনিটে আবার বলে।
- Emergency (লাল): প্রতি ১০ মিনিটে বলে। রোবট লুকানো থাকলেও ফিরে এসে বলে।
- Add চাপুন। কাজ হয়ে গেলে তালিকায় টিক দিন, অথবা রোবটের মেসেজে Done চাপুন।
কাজের সময় পিসি বন্ধ থাকলে, পরে পিসি চালু হলেই রোবট জানিয়ে দেয় যে সময় পার হয়ে গেছে।
৮. পিসি ডাক্তার: সমস্যা আগেই জানায়
রোবট নিজে নিজে পিসি পরীক্ষা করে। সমস্যা পেলে কারণসহ বাংলায় বলে, যেমন:
- Windows বা Office অ্যাক্টিভেট নেই, বা অ্যাক্টিভেশনের মেয়াদ শেষ হয়ে আসছে।
- কোনো সফটওয়্যার বারবার বন্ধ হয়ে যাচ্ছে বা হ্যাং করছে।
- RAM ভরা বা প্রসেসর ব্যস্ত, আর কোন প্রোগ্রাম এর জন্য দায়ী।
- C ড্রাইভে জায়গা কম, স্টার্টআপে অনেক প্রোগ্রাম, বা অনেক দিন রিস্টার্ট হয়নি।
- পুরনো হার্ডডিস্ক, বা ডিস্ক নষ্ট হওয়ার লক্ষণ।
দিনে সর্বোচ্চ দুটো পরামর্শ দেয়। পরামর্শের বাটন চাপলে আমাদের WhatsApp খোলে, সমস্যার কথা আর পিসি কোড আগে থেকেই লেখা থাকে।
এখনই পুরো পরীক্ষা চাইলে রোবটের মেনুতে Check my PC for problems চাপুন। পরামর্শ না চাইলে Assistant পাতায় PC doctor tips-এর টিক তুলে দিন।
৯. লাইসেন্স আর প্যাকেজ
- প্রথম ৭ দিন সব ফিচার ফ্রি। অ্যাপের নিচে লেখা থাকে কত দিন বাকি।
- কেনা খুব সহজ: অ্যাপের নিচে Activate বা Buy a license চাপুন। প্যাকেজের পাতা খুলবে। পছন্দের প্যাকেজের বাটন চাপলে WhatsApp খুলবে, আপনার পিসি কোড আগে থেকেই লেখা থাকবে। bKash, Nagad বা Rocket-এ পেমেন্ট করলে আমরা কয়েক মিনিটে আপনার পিসি কোডে চালু করে দিই। কোনো কি টাইপ করতে হয় না।
- প্যাকেজ: ৩ মাস ৳৪৯৯, ৬ মাস ৳৯৯৯, ১ বছর ৳১৪৯৯। প্যাকেজ দেখুন
- একবার চালু হলে ইন্টারনেট ছাড়াও চলে।
- মেয়াদ শেষ হলে Clean, Auto clean আর Windows Update বন্ধ করা আটকে যায়, তবে রোবট চলতে থাকে। নবায়ন করলে সাথে সাথে আবার চালু হয়, আগের সেটিং সব থেকে যায়।
১০. রেফার করে ফ্রি দিন বাড়ান
- Settings পাতায় আপনার নিজের রেফার কোড আর লিংক আছে। WhatsApp-এ বন্ধুকে পাঠিয়ে দিন।
- বন্ধু Master Cleaner ইনস্টল করে Settings-এ আপনার কোড দিলে দুজনেই আরও ৭ দিন করে ফ্রি পাবেন।
- এভাবে ফ্রি মেয়াদ ৬০ দিন পর্যন্ত বাড়ানো যায়।
১১. সাহায্য লাগলে
অ্যাপের বাম পাশে Get help চাপুন, অথবা সরাসরি WhatsApp-এ মেসেজ দিন। ক্লিন করার পরও পিসি ধীর বা উইন্ডোজে বারবার সমস্যা হলে আমাদের এক্সপার্ট রিমোটে আপনার চোখের সামনে ঠিক করে দেবে।
প্রশ্ন ও উত্তর
আমার দরকারি ফাইল মুছে যাবে না তো?
না। শুধু অস্থায়ী আর অপ্রয়োজনীয় ফাইল মোছে। আপনার ডকুমেন্ট, ছবি, ভিডিও বা সফটওয়্যারে হাত দেয় না। Recycle Bin শুরুতে বন্ধ থাকে।
রোবট বিরক্ত করলে কী করব?
রোবটে ক্লিক করে এক ঘণ্টার জন্য লুকিয়ে রাখুন, অথবা Assistant পাতা থেকে বন্ধ করুন। পরামর্শ না চাইলে "PC doctor tips" বন্ধ করে দিন।
ইনস্টলের সময় Windows সতর্ক করে কেন?
সফটওয়্যারটা নতুন, তাই Windows এখনো চেনে না। "More info" চেপে "Run anyway" চাপুন।
ইন্টারনেট লাগে?
লাইসেন্স চালু করতে, অফার দেখতে আর রেফারের জন্য লাগে। পরিষ্কার, রিমাইন্ডার আর নামাজের সময় নেট ছাড়াই চলে।
পিসি বদলালে বা Windows নতুন করে দিলে কী হবে?
এক লাইসেন্স এক পিসির জন্য। পিসি বদলালে বা Windows নতুন করে দিলে WhatsApp-এ আমাদের জানান, আমরা দেখে দেব।
আনইনস্টল করব কীভাবে?
Control Panel → Programs and Features → Master Cleaner → Uninstall। এতে Auto clean আর রোবটও বন্ধ হয়ে যায়। কেনা লাইসেন্স থেকে যায়, আবার ইনস্টল করলেই চলে। তবে ফ্রি ট্রায়াল নতুন করে শুরু হয় না।